Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভারে ডিপজলের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

savar  সাভার

নিজস্ব প্রতিবেদক: সাভারে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে অজ্ঞাত (২৪) পরিচয়ের এক যুবতীর লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মালিকানাধীন পুকুর থেকে ওই যুবতীর লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাভারের উলাইর এলাকার ডিপজলের পুকুরে এক যুবতীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবতীর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নিহত ওই যুবতীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশটি গুম করার জন্য পুকুরে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা।

Leave A Reply

Your email address will not be published.