সাভার পৌর মেয়র রেফাত উল্লাহ গ্রেফতার
সাভার পৌর সভার বরখাস্ত মেয়র আলহাজ রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। হরতালে নাশকতা ও ভাংচুরের মামলায় রোববার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হরতালে নাশকতা ও ভাংচুরের ঘটনায় এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। মেয়র রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি।