Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সারাদেশে ভর্তি হয়েছে মাত্র ৫ লাখ ৭৬ হাজার শিক্ষার্থী

hsc admissionএকাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৯লাখ ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি হয়েছেন মাত্র ৫লাখ ৭৬ হাজার। এ তালিকা থেকে আজ দুপুর বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি হয়নি ৩ লাখ ৮৪ হাজার শিক্ষার্থী।
একজন শিক্ষার্থী একাধিক কলেজে ভর্তির সুযোগ পেয়ে একটিতে ভর্তি হয়েছে। এমন শূন্য আসনে ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামীকাল শুক্রবার। এ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে আগামী ২৫-২৭ জুন। এরপর ফের শূন্য আসনের বিপরীতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করবে শিক্ষাবোর্ড। এ তালিকায় ভর্তি হতে পারবে ৩০ জুন পর্যন্ত। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন আমাদের সময়কে এসব তথ্য জানান।
তিনি বলেন, অনেক শূন্য আসন রয়েছে। এসব আসনে যারা অপেক্ষমানছিল তারা ভর্তির সুযোগ পাবে। এজন্য বোর্ড থেকে প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এবারও দেখা যাবে একজন শিক্ষার্থী একাধিক কলেজে স্থান পেয়েছে, সে তো একটিতে ভর্তি হবে। এমন শূন্য আসনে তৃতীয়বার মেধা তালিকা দেওয়া হবে। এরপর দেখা যাবে কেউ আর ভর্তি বাদ থাকবে না।
জানা যায়, সারাদেশে প্রায় সাড়ে চার হাজার কলেজের আসন সংখ্যা প্রায় ১৯ লাখ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন।
চলতি বছরে উত্তীর্ণদের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালের পাস করা শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ ছিল। মোট আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আবেদনকারীদের মধ্যে ৯ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য মেধাক্রমে স্থান পেয়েছে।
আন্ত:শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কেউ যাতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারটি লক্ষ্য রাখা হচ্ছে। প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি উন্মুক্ত করা যায় কি না সে বিষয়টিও ভাবনায় রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.