Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় অ”লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ৯

hamla-300x183মজিবর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে বুধবার সকালে অ্াওয়ামীলীগের দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হয়। রক্তক্ষয়ী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় পেয়াজের ক্ষেতে ভ্যান নামানোর জের ধরে বুধবার সকালে উপজেলা যুবলীগ সভাপতি বাবু মোল্লা সমর্থিত সোহেল মোল্লা (৩২) ও উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান জাফর মোল্যা সমর্থিত মোহাম্মদ শিকদার এর মধ্যে কথা কাটাকাটির জের গ্রামের ভেতরে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ৭টি টিনের ঘর কুপিয়ে ঝাঁঝরা করা সহ ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। ঠেকাইতে গিয়ে তোপের মুখে পড়ে ছাহেরন নেছা (৫৫) স্বামী-আলিমুদ্দীন শেখ ও তাঁর ছেলের বউ গর্ভবতী ” বিউটি বেগম”। বেধড়ক লাঠির আঘাতে উভয়ে যন্ত্রনাকাতর। এ বৃদ্ধা মহিলার আহাজারিতে আজ রংরায়ের কান্দির বাতাস ভারী হয়ে উঠেছে।এ সংঘর্ষে উভয় পক্ষের মোট ৯ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সব ছত্রভংগ হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখনও থানায় কোন মামলা হয় নাই।

Leave A Reply

Your email address will not be published.