Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় এক যুবকের আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:dead-body-ppo-1
ফরিদপুরের সালথায় হরিদাস সরকার (৩০) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহশপতিবার রাতে উপজেলার আটঘর ইউনিয়ন চাউলিয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। হরিদাস ঐ গ্রামের মৃত পরেশ চন্দ্র সরকারের ছেলে।

জানা গেছে, পারিবারের লোকজনের সাথে অভিমান করে হরিদাস ঘটনারদিন রাতে বাড়ির পাশে রেন্ডি কড়াই গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে কবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ রাতেই তার মৃতদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, হরিদাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.