Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় এস্কেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এস্কেন সর্দার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে এস্কেন সর্দার (৪৫) কে গত ২০ ডিসেম্বার রাতে হত্যা করা হয়। এঘটনায় ২১ ডিসেম্বার অজ্ঞাতনামা আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা রুজু করেন। যাহার নাম্বার-০৯। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফরহাদ হোসেন ১৫ দিনের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।
তদন্তকারী কর্মকর্তা এস.আই ফরহাদ হোসেন জানান, এস্কেন সর্দার হত্যা মামলায় আটককৃত রুবেল, আনোয়ার ও বিকুল কিভাবে তাকে হত্যা করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তাদের বর্ণনায় পাওয়া যায়, জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এস্কেনকে হত্যা করে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, উক্ত খুনের প্রধান আসামী রুবেল। তদন্তকারী কর্মকর্তা আরো জানান, এই এলাকায় কোন খুনের পরবর্তী সহিংশতা, বাড়ি-ঘর লুটপাট ও ভাংচুরের মতো ভয়াবহ ঘটনা ঘটে থাকে। কিন্তু এস্কেন সর্দার খুনের ঘটনায় কোন প্রকার সহিংশতার ঘটনা ঘটেনি।
স্থানীয় জনগন এস্কেন সর্দার হত্যার রহস্য উদঘাটন করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.