Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় গ্লোবাল মডেল কিন্ডার গার্ডেন শিক্ষায় সাফল্য ধরে রেখেছে

আবু নাসের হুসাইন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্লোবাল মডেল কিন্ডার গার্ডেন শিক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। ২০১৬-এর সমাপনীতে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন এপ্লাস ও ২ এ-গ্রেড পেয়েছেন। এর আগের বছরে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন এপ্লাস পেয়েছিলেন।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক নিত্য গোপাল সাহা জানান, নিজস্ব অর্থায়নে ২০০১ ইং সালে গ্লোবাল মডেল কিন্ডার গার্ডেন স্থাপতি হয়। ২০০৫ ইং সাল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে শিক্ষার্থীরা। বর্তমানে প্লে থেকে ৭ম শ্রেনী পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের জন্য ১০ জন শিক্ষক রয়েছেন। আগামীতে গ্লোবাল মডেল কিন্ডার গার্ডেন সমাপনী পরীক্ষায় আরো ভাল ফলাফল করবে বলে আশা করা যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.