Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় দু-দলের সংঘর্ষে আহত-১৫, অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পূর্ব শত্র“তার জেরধরে গ্রাম দু-দলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় অর্ধশতাধিক বসতবাড়ি ভাংচুর করেছে সংঘর্ষকারীরা। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্র“তার জের কাঠালবাড়িয়া গ্রামের একটি নারী ঘঠিত বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধায় বড়দিয়া বাজারে মিন্টু শেখের লোকজনের সাথে আবু মাতুব্বারের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মিন্টুর লোকজন রব মোল্যার ছেলে হাসিবকে মারধর করে। এরই সুত্রধরে বুধবার দুপুরে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০টি বসতঘর ভাংচুর করে। এসময় ময়নদ্দিন মোল্যা (৬০), মুন্নু (৩৫), কাউছার (৩৩), মিজান (২৯), মেরি আক্তার (৩০), ছলেমান (২৮), ইউনুছ (৫২), ইকরাম (২৫), সুফিয়া বেগম (৪০), পারভিন (১৮), ফিরোজা (৫৫), পাখি আক্তার (৩০) ও চায়না আক্তার (২৭) সহ উভয় দলের অনন্ত ১৫ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেন। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা (সার্কেল) মোঃ মহিউদ্দীন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.