Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

hang-mans-rope Fasi Sucide  আত্মহত্যাসালথা (ফরিদপুর) প্রতিনিধি: একদিনের ব্যবধানে ফরিদপুরের সালথায় লিজা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। লিজা ঐ গ্রামের মিন্টু শেখের মেয়ে ও বাউশখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানান, সাংসারিক কাজ নিয়ে ঘটনার দিন দুপুরে লিজা তার মায়ের সাথে ঝগড়া হয়। এরপর মায়ের উপর অভিমান করে লিজা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এদিকে লাশ যাতে ময়না তদন্ত না করা লাগে, সেই উদ্দেশ্যে নিহতের পরিবার দাবী করছেন, লিজার প্রচন্ড পেটে ব্যাথা ছিলো। পেটে ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

এবিষয়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, লাশের ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.