Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালমান খানের ‘ধর্ষিতা নারী’ মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়

salman_khanবলিউড তারকা সালমান খান নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করার পর তাকে ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন। সালমান খান বলেছিলেন, ছবির শ্যুটিং এর কাজ এত বেশি কষ্টকর যে মাঝে মাঝে তার নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়।
সালমান খান অবশ্য এই বেফাঁস মন্তব্য করার পরপরই তা প্রত্যাহার করে নেন। কিন্তু অনেক গণমাধ্যমে তাঁর এই মন্তব্য প্রচারিত হয়।টুইটারে ‘ইনসেনসিটিভ সালমান’ হ্যাশটাগে ইতোমধ্যে অনেকে তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। পাল্টা ‘সালমান মিসকোটেড’ হ্যাশটাগে অবশ্য অনেকে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন এই বলে যে, তিনি এই মন্তব্য প্রত্যাহার করার পরও তা অনেক গণমাধ্যম প্রচার করেনি।
জাতীয় মহিলা কমিশন বলেছেন, সালমান খান যদি আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চায়, তার বিরুদ্ধে সমন জারি করতে তারা।সালমান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তাঁর পরবর্তী ছবি ‘সুলতানে’ তিনি মুষ্টিযোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন।

Leave A Reply

Your email address will not be published.