Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিটি কর্পোরেশন নির্বাচন: সেনা মোতায়েন বিষয়ে ফের বৈঠক আজ

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আজ সোমবার দ্বিতীয় দফায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবার প্রথম দফা বৈঠকে এই প্রসঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মতামত নেয়া হয়।  নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেন, ‘গতকাল (রবিবার) কোনও সিদ্ধান্ত হয়নি। শুধু আলাপ আলোচনা হয়েছে। আজ আবার আমরা বসবো। বিকেল নাগাদ সিদ্ধান্তের কথা জানাতে পারবো’।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।

বিরোধী দলগুলো সমর্থিত বিভিন্ন প্রার্থীদের অব্যাহত দাবির মুখেই নির্বাচন কমিশন সেনা মোতায়েনের প্রসঙ্গটি আমলে এনেছে। প্রথম থেকেই বিরোধী দলগুলো এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবী জানিয়ে আসছে।

Leave A Reply

Your email address will not be published.