Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

index144.thumbnailমুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। আজ সোমবার দুপুর ২টায় এস আই মোস্তফা ও এস আই ওয়াহিদুজ্জামানের নেতৃত্তে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাও গ্রামের তাজির উদ্দিনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যাক্তিরা হলেন কেয়াইন ইউনিয়নের কেয়াইন গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শরিফ আশ্রফুল হাসানের ছেলে মাহমুদ হাসান (৩৮) ও অপরজন রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাও গ্রামের রিপন শেখের ছেলে মো.জনি শেখ (২৮) ইয়াবা ব্যবসায়ী। এসময় তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.