Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখানে ইয়াবা ব্যবসায়ীসহ আটক ২

নওগাঁয়-ইয়াবা-ট্যাবলেটসহ-আটক-১

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ছৈয়দপুর রাস্তার রাশেদ টেলিকম এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, কুচিয়ামোড়া গ্রামের মোতালেব শেখ এর ছেলে মতিন শেখ। এছাড়া পৃথক অভিযানে গতকাল সন্ধায় সিরাজদিখান উপজেলার মোড় হইতে চোরমর্দ্দন গ্রামের মোঃ কুদ্দুছ পিতা জয়নাল কে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ১০ পিছ ইয়াবা পাওয়া গেছে এবং আসামী কুদ্দুছ এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের মামলার ওয়ারেন্ট ছিল। সে বহুদিন পলাতক ছিল।
সিরাজদিখান থানার এ এস আই মোঃ বাবুল হোসাইন ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ পিছ ইয়াবা পাওয়া গেছে এবং ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.