Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই বিষা মিয়ার (৩০) লাঠির আঘাতে ১ সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু হয়েছে বড় ভাই লাল চান মিয়া (৫৫) । তারা উপজেলার বালুচার ইউনিয়নের চর-বয়রাগাদি গ্রামের কাশেম আলী মাতব্বরের ছেলে । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬মে শুক্রবার সন্ধ্যায় ছোট বাচ্চাদের খেলা নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে ছোট ভাই বিষা মিয়া বড় ভাই লাল চানি মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। আহত লাল চান মিয়াকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে। গতকাল শুক্রবার দুপুরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয় । সিরাজদিখান থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এখনো কোন মামলা হয়নি । সিরাজদিখান থানাপুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

Leave A Reply

Your email address will not be published.