সিরাজদিখানে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে দিন ব্যাপি কর্মশালা
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: উপজেলা সিরাজদিখানে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত রবিবার উপজেলা অডিটরিয়ামে দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন, অটিজম ও স্নায়ুবিকাশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা এবং সেরা উদ্যোক্তাদের মাঝে চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সোমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম,মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, জসিম উদ্দিন প্রমুখ ।