Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রতিহিংসার রাজনৈতি পরিহার করে সমঝোতায় আসুন: মির্জা ফখরুল

Thakurgaon Mirza Fakhrul Pic-2আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন প্রতিহিংসার রাজনৈতি নয়, গুম,খুন ও হত্যার রাজনৈতি নয় আমরা এক সাথে বসে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র কিছু ভাবে চলবে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করি। আমি আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। আজ রবিবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে বিরোধী দল গুলোকে তাদের রাজনৈতিক কর্মকান্ড সুষ্ঠ ও স্বাভাবিক করতে দেওয়ার আহবান জানান। তিনি উল্লেখ করেন বিরোধী পক্ষকে কখনো দমন করা যাবে নাএবং সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলেই এ সকল সন্ত্রাস, খুন, রাহাজানি পরিহত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, এ নির্বাচনে সরকার সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করেছে। তাই এই সরকারের নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ নির্বাচন কখনো সম্ভব না।
বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈুমর রহমান, যুগ্ন সাধারণ সসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.