Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে স্কুল ছাত্রীসহ ২ জনের আত্মহত্যা

 

আত্মহত্যারোমান হাওলাদার, সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ ২ জন আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বাহেরঘাটা গ্রামে বৃহস্পতিবার ভোরে মনোয়ারা বেগম ময়না (৬০) নামে এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে- ছেলে ও পুত্র বধুর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয় বৃদ্ধা। সে ওই গ্রামের প্রয়াত মালেক বেপারীর স্ত্রী।
অপরদিকে বুধবার দুপুরে উপজেলার জৈনাসর ইউনিয়নের জৈনসার গ্রামের আনোয়ার হেসেনের মেয়ে স্কুল ছাত্রী তিন্নি আক্তার (১৭) নিজ গৃহের আড়ার সাথে গলায় ওড়না পেছিঁয়ে আত্মহত্যা করে ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ জনই আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যা কিনা তা-নিশ্চিত হওয়া যাবে এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ২টি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.