Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখানে ৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ad1_4রোমান হাওলাদার, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আমিনুল শেখকে (৩৫) ৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কাবুল শেখের ছেলে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনোয়ার হোসেন ও এএসআই আব্দুর রহমান তাকে গ্রেফতার করেন। গতকাল সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, উপজেলার পশ্চিমপাড়া গ্রামের এক হিন্দু মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা বাদি হয়ে সিরাজদিখান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার নাম্বার ১৯-০৪-২০১২। ধারা নারী ও শিশু নির্যাতন আইনের ২০০৩ এর ৯ (১)।
এএস আই আনোয়ার হোসেন জানান, ৪ বছর আগে হিন্দু মেয়েটিকে কোন কাগজ পত্র ছাড়াই মুসলমান বানিয়ে বিয়ের ফাঁদে ফেলে ধর্ষণ করে। এরপর তাকে মেনে না নিলে এলাকার অনেককে ঘটনাটি জানায়। এলাকায় কোন ব্যবস্থা না পেয়ে থানায় এসে মামলা করে। এরপর থেকে ধর্ষক আমিনুল বিদেশে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গতকাল গ্রেফতার করতে সক্ষম হই।

Leave A Reply

Your email address will not be published.