Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়া যুদ্ধে ২ লাখ ৩০ হাজার মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় গত চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ কথা জানায়।

সংস্থা জানায়, তারা ২০১১ সালের মার্চে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেক এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজার ছয়শ’ ১৮ জনের মৃত্যু নথিভুক্ত করেছে। এদের মধ্যে ৬৯ হাজার চারশ’ ৯৪ জন বেসামরিক নাগরিক।

সংস্থার হিসেব অনুযায়ী, নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ১১ হাজার ৪শ’ ৯৩টি শিশু এবং ৭ হাজার তিনশ’ ৭১ জন নারী রয়েছে।
অবজারভেটরি জানায়, যুদ্ধে সরকার পক্ষে ৪৯ হাজার একশ’ ছয়জন সৈন্য এবং ৩৬ হাজার চারশ’ ৬৪ জন সরকার অনুগত মিলিশিয়া নিহত হয়েছে।

নিহত সরকার অনুগত যোদ্ধাদের বেশির ভাগই স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য। তবে এদের মধ্যে আটশ’ ৩৮ জন লেবাননের শক্তিশালী হেজবুল্লাহ’র সদস্য এবং বিভিন্ন দেশ থেকে আগত ৩ হাজার ৯৩ জন শিয়া যোদ্ধা রয়েছে।  সংস্থা আরো জানায়, যুদ্ধে ৪১ হাজার একশ’ ১৬ জনের বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে সিরিযান জিহাদি এবং কুর্দি মিলিশিয়ারাও রয়েছে।

সংস্থা জানায়, যুদ্ধে নিহত তিন হাজার একশ’ ৯১ লোকের পরিচয় পাওয়া যায়নি।সংস্থার পরিচালক রামি আবদুল রহমান বলেন, এই পরিসংখ্যান সম্পূর্ণ নয়। তিনি বলেন, আমরা বিরাট সংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার কথা জানি, যাদের ভাগ্য অজানা। সংস্থার পরিসংখ্যানে গেফতারের পর নিখোঁজ হওয়া ২০ হাজার লোক, সরকারের হাতে আটক থাকা নয় হাজার লোক এবং আইএস জিহাদি গ্রুপের হাতে আটক চার হাজার লোকের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

সংস্থা জানায় যুদ্ধ শুরুর পর বেশ কয়েক হাজার লোক গুম বা নিখোঁজ হয়ে গেছে। ফলে সংস্থার আনুমান যুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা সংস্থার পরিসংখ্যানের চেয়ে দশ-বিশ হাজার বেশি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.