Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোনাক্ষির নতুন অনুভূতি

parineeti-chopra-best-looks-wallpapersবিনোদন ডেস্ক:

অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে ভক্তদের ভিড় দেখতে দেখতেই তিনি বড় হয়ে উঠেছেন। ঠিক হুবুহু একইরকম না হলেও নিজের বাড়ির সামনে ফ্যানদের তার জন্য চিৎকার দেখে অভিভূত হলেন সোনাক্ষি সিনহা। মনে মনে তখন তিনি চিন্তা করেন তার বাড়ি অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র মতো এত বড় না হলেও মিনি ‘জলসা’র চেয়ে কম নয়। টুইটারেই সোনাক্ষি সিনহার ফলোয়ারের সংখ্যা প্রায় ৩.৯৯ মিলিয়ন। কিন্তু ফ্যানদের পাগলামোর যে নতুন চিত্র তিনি দেখেছেন তার জন্য সে নতুন করে মুগ্ধ হলেন। টুইটারে জানালেন তার নতুন সেই অনুভূতির কথা। সোনক্ষির প্রথম ভিডিও টুইটে দেখা গেল তার বাড়ির সামনে একদল ফ্যান জড়ো হয়েছেন। আপ্লুত অভিনেত্রীর মন্তব্য, শুধু এর জন্যেই তো একজন অভিনেতা-অভিনেত্রী অপেক্ষা করে থাকেন। নিজের বাড়ির সামনে ফ্যানদের এই ছোট্ট জটলাকে তিনি ‘জলসা’র মিনি সংস্করণ বলেছেন।

Leave A Reply

Your email address will not be published.