Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারও একসাথে হৃতিক-সুজানা!

বিনোদন ডেস্ক:
প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি, মান-অভিমান কাজ না করলে তা নাকি পূর্ণতা পায় না। ভুল বুঝে দূরে চলে গেলেও একসময় তা আবারও কাছেই টেনে নেয়। শোনা যাচ্ছে, সব ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের একত্র হতে যাচ্ছেন হৃতিক রোশন ও সুজানা খান। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি বিভিন্ন জায়গায় হৃতিক ও সুজানাকে একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, একই সময়ে তাদের দুজনের মুখে হাসিও দেখা গেছে। এরপরই হৃতিক ও সুজানা আবারও একসঙ্গে হচ্ছেন বলে গুজব ছড়ায়। খবরে বলা হয়েছে, হৃতিক ও সুজানর মধ্যে ভালোবাসার শিখা আবারও জ্বলে উঠেছে। গুজব সত্যি হলে হৃতিক ও সুজানাই হবেন বলিউডের সবচেয়ে মিষ্টি দম্পতি যাঁরা খুব কম সময়ে আবারও একত্র হলেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। দেখা যাক শেষ পর্যন্ত গুজব স্রেফ গুজবই থেকে যায় কিনা।

Leave A Reply

Your email address will not be published.