সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে জঙ্গি হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব জঙ্গিরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এইউ জোটভুক্ত দেশগুলোর সৈন্যদের মূল ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে প্রকট বিস্ফোরণ ও ভারি গুলিবিনিময়ের কথাও জানিয়েছেন তারা। প্রত্যক্ষর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও জঙ্গিরা সেনাঘাঁটির প্রধান স্থাপনায় ঢুকে পড়েছে বলে জানা যায়।