Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোমালিয়ায় জোড়া বোমা হামলায় কমপক্ষে নিহত ৩০

article-cbhemcjyac-1456740525আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার বাইদোয়া নগরীতে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী শেবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। সোমবার আঞ্চলিক গভর্নর একথা জানান। বে অঞ্চলের গভর্নর আব্দুরশিদ আব্দুল্লাহি এএফপিকে বলেন, সরকারি হিসাব অনুযায়ী এ দুই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। হামলায় আরো ৬১ জন আহত হয়। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক।
রোববার বিকেলে আঞ্চলিক রাজধানীর ব্যস্ত এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় প্রথম দফার হামলা চালানো হয়। সেখানে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে এটি করা হয়। এ ঘটনার পর পার্শ্ববর্তী এলাকাতেও একটি আত্মঘাতী হামলা চালানো হয়। বাইদোয়ার পুলিশ কর্মকর্তা আব্দিরাহমান ইব্রাহিম বলেন, ‘একটি ঘনবসতি এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়।’
অপর এক পুলিশ কর্মকর্তা জানান, জোড়া বোমা বিস্ফোরণ ঘটানো হয়। একটি গাড়ি বোমা এবং অপরটি আতœঘাতী বোমা হামলা ছিল।আল-কায়েদা মদদপুষ্ট শেবাব জিহাদিরা এ দুই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে স্থানীয় কর্মকর্তারা এ হামলার লক্ষ্য ছিলেন। শেবাবের এক বিবৃতিতে বলা হয়, সাউথ ওয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশন সদস্যদের ব্যবহৃত বিভিন্ন রেস্তোরাঁ লক্ষ্য করে বাইদোয়ায় মুজাহিদিন দুই দফা হামলা চালিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.