Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদির সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল বৃহস্পতিবার মারা গেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। ২৯ শে এপ্রিল এক ফরমান বলে আদেল বিন আহমেদ আল জুবায়েরকে প্রিন্স ফয়সালের স্থলাভিষিক্ত করা হয়। সৌদি রাজ পরিবারের এই সদস্যকে ১৯৭৫ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো। সবচেয়ে দীর্ঘ সময় অর্থাৎ ৪০ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করায় বিশ্বরেকর্ড গড়েছেন এই নেতা।

লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন, ইরাক ইরান যুদ্ধ, ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাসহ বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন প্রিন্স ফয়সাল। তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে রাজ পরিবার।

Leave A Reply

Your email address will not be published.