Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্কুলছাত্রীকে ধর্ষণ ও পাচারের দায়ে যুবকের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভারতে পাচারের দায়ে রিপন শেখ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী এই রায় দেন। রিপন লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের কতুব উদ্দীনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভনে ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে নড়াইলের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে চালিতাতলা এলাকা থেকে লোহাগড়ায় নিয়ে আসেন রিপন। রিপন ওই ছাত্রীকে তার জিম্মায় রেখে ধর্ষণ করে। ঘটনার দুদিন পরে ওই স্কুলছাত্রীকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যান রিপন। পাচারের বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারকে খবর দেয়। তার পরিবারের সদস্যরা তাকে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে নড়াইলে নিয়ে আসেন। ভুক্তভোগীর পরিবার নড়াইল সদর থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে ওই বছরের  ৫ অক্টোবর নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। পাঁচজন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ অভিযুক্ত রিপনকে যাবজ্জীবন কারাদন্ড দেন।

Leave A Reply

Your email address will not be published.