Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্থল সেনা পাঠাতে জাতিসংঘে আর্জি ইয়েমেনের

0,,18431946_303,00আন্তর্জাতিক ডেস্ক:

দেশকে ‘রক্ষায় দ্রুত স্থল সেনা পাঠিয়ে হস্তক্ষেপ করতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বরাবর পাঠানো একটি চিঠিতে এই আবেদন জানিয়েছেন দূত খালেদ আলেমানি।  চিঠিতে বিশেষভাবে ইয়েমেনের এডেন ও তায়িজ শহর ‘রক্ষার’ আবেদন জানিয়েছেন তিনি।  সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার পরও বুধবার এডেনের তাবাহি এলাকা দখলের জন্য লড়াই শুরু করেছে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীরা। এলাকাটির দখল নেয়ার জন্য শহরটিতে নিজেদের শক্তিও বৃদ্ধি করেছে হুতিরা। এডেনের লড়াইয়ের মাধ্যমেই ইয়েমেনের গৃহযুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.