Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বপরিবারে বাসা ভাড়া নিয়েছিললেন জঙ্গি ‘মেজর মুরাদ’

Mirpurডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় স্বপরিবারে বাসা ভাড়া নিয়েছিলেন পুলিশের অভিযানে নিহত জঙ্গি ‘মেজর মুরাদ’। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ জাহাঙ্গির ওরফে মুরাদ ওরফে ওমর গত ১ জুলাই পরিবারসহ ওই বাড়ির ষষ্ঠ তলার তিন রুমের ফ্লাটটি ভাড়া নিয়েছিল। কিন্তু কিছুদিন আগে তিনি তার পরিবারকে এ বাসার বাইরে অন্য কোথাও রেখে আসেন। আর অভিযানের সময় মুরাদ একাই ওই ফ্লাটে ছিলেন।
রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল। নিহতের লাশ বহনের জন্য ঘটনাস্থলে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাতৃসদনের একটি অ্যাম্বুলেন্স।
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ি ঘিরে পুলিশের অভিযান চলে।
পুলিশ জানায়, অভিযান শুরু করলে ওই বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ‘জঙ্গি মুরাদ’ নিহত হয়।
এর আগে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, নিহত মুরাদ জেএমবির অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন। তিনি গুলশান ও শোলাকিয়া হামলাকারীদেরও প্রশিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি গুলশান হামলার ‘হোতা’ নিহত তামিম আহমেদ চৌধুরী ‘ডান হাত’ ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.