Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হবিগঞ্জে কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষ; আহত শতাধিক

kironmala কিরণমালা (2)

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের একটি গ্রামে স্টার জলসার ধারাবাহিক নাটক ‘কিরণমালা’ দেখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৪ রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছে।
হবিগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিনুল হক জানান, ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। ধল গ্রামের একটি চায়ের দোকানে বসে গ্রামের কয়েকজন বাসিন্দা বসে টেলিভিশনে ভারতীয় ধারাবাহিক কিরণমালা দেখছিলেন। এ সময় ধারাবাহিকটির কিছু বিষয় নিয়ে কয়েকজনের মধ্যে তর্ক শুরু হয়। সেই তর্ক সে সময় হাতাহাতিতে গড়ালেও তাদের থামিয়ে দেয়া হয়।
”কিন্তু এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ নয় রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়” বলে জানান তিনি। এ ঘটনায় আহতদের অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.