Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে ৪০ ভরি সর্ণের বারসহ ১জন স্বণ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি

লুৎফর রহমান হাকিমপুর: জয়পুরহাট ২০ব্যাটলিনের অধিন্যাস্থ হাকিমপুরের বাসুদেবপুর ক্যাম্পে বিজিবি নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বাসুদেবপুর কোম্পানির কমান্ডার সুবেদার চাঁন মিয়া আজ ২১ ডিসেম্বর বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১ টায় ডাঙ্গাপাড়া কাটা চেক পোষ্টে পাকা রাস্তার উপরে হিলি চারমাথা হইতে ফুলবাড়ি গামী একটি লাল কালারের গ্লামার মটর সাইকেল যোগে যাওয়ার পথে মোঃ রব্বানী (২৬), পিতা- মোঃ আঃ রশিদ, সাং- চেচঁড়া, থানা- পাচঁবিবি জেলা-জয়পুরহাটকে ৪টি স্বণের বার (৪০ ভরি) সহ তার শরীরে ফিটিং অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। আটক কৃত স্বর্ণ ও মটর সাইকেলের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। একটি গোপন সূত্রে জানা গেছে এই স্বর্ণ পাচার কারীর সাথে আরো বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ী জড়িত। বিজিবি তাহাদের সাধারণ তল্লাসি অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.