Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

nihoto-nnbdচাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ কামরুজ্জামান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই আরোহী। গতকাল সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কামরুজ্জামান হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ মাদ্দাখাঁ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামছুল হুদার ছেলে। তার গ্রামের বাড়ি উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামে। তিনি হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কামরুজ্জামান দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে শাহরাস্তি উপজেলায় যাচ্ছিলেন। পথে এনায়েতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এতে তিনজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কামরুজ্জামানের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে কুমিল্লায় স্থানান্তর করেন। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.