Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Lalmonirhat News  28-01-2016
হাতীবান্ধায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গত ২৫,২৭ ও ২৮ জানুয়ারী বার্ষিক ক্রীড়া, নবীনবরণ ও এস,এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বার্ষিক মিলাদ শেষে সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক আলহাজ্ব এম,জি মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিয়াকত হোসেন বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সভাপতি, আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, এস,এম মোসলেম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার,লালমনিরহাট, মোশারফ হোসেন, আহবায়ক, উপজেলা বি,এন,পি, এস এস হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন ও অন্যাদের মধ্যে বোর্ডেরহাট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, নওদাবাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, গোতামারী ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান আহমেদ হোসেন রঞ্জু, আলহাজ্ব শসসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, এছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, শাহবুল আলম, জসিমুদ্দিন ও আরিফ শাহরিয়ার, রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী,ওভা প্রমুখ। সভায় আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাত ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে ওভা (ডালা) প্রকল্প এর সহযোগীতায় ছাত্র/ছাত্রীদের মা সমাবেশের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.