Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিকো,হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১’শ পিচ ইয়াবা টেবলেট ও ২ হাজার ৫শত ৭৫ টাকা নগদ ক্যাশসহ নবাব (২৭) ও আবু সায়েম (৩৩) নামের দুই মাদব ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নবাব পশ্চিম বেজগ্রাম এলাকার মৃতঃ খলিলুর রহমানের পুত্র এবং আবু সায়েম দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের আঃ গণির পুত্র বলে জানাগেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে এস আই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে ১’শ পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রিত ক্যাশ ২ হাজার ৫শত ৭৫ টাকা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে। পরে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে হাতীবান্ধা থানার ওসি তদন্ত আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.