Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাসনাত করিমের ব্যাংক একাউন্ট জব্দ

hasnatগুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখার (বিএফআইইউ) এক কর্মকর্তা বলেন, হাসনাত রেজা করিমের নামে দেশের ব্যাংকগুলোতে থাকা একাউন্ট জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। তবে জব্দ করা একাউন্টগুলোতে কী পরিমাণ টাকা রয়েছে তা তিনি জানাতে অস্বীকার করেছেন।

গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজা করিমকে গোয়েন্দা সংস্থা আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ৪ আগস্ট তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট (সিটিইউ) জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

১৪ আগস্ট তাকে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবার ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, কারো বিরুদ্ধে জঙ্গি সন্দেহ হওয়ার পর তার ব্যাংক একাউন্টগুলো সন্ধান করে তদন্তকারী কর্মকর্তারা। হাসনাত রেজা করিমের ব্যাংক একাউন্টের সন্ধান জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেয়া হয়। গত রবিবার বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে জানিয়েছে যে, হাসনাত রেজা করিমের সকল ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের ঐ কর্মকর্তা আরো জানান, হাসনাত রেজা করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় বসুন্ধরা এলাকার একটি ব্যাংক একাউন্টে লেনদেন করতেন। এছাড়া বনানী ও গুলশানে দুইটি ব্যাংকে তার একাউন্ট রয়েছে। তিনটি একাউন্টের সন্ধান মিলেছে। ঐ তিনটি একাউন্ট জব্দ করা হয়েছে।

তবে হাসনাত রেজা করিমের প্রতিষ্ঠান বেসিক ইঞ্জিনিয়ার লিমিটেড থেকে তার নামে কোনো ব্যাংক একাউন্ট খোলা হয়েছে কিনা— সে বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের কোনো কর্মকর্তা নিশ্চিত কোনো তথ্য দেননি।

উল্লেখ্য, বনানীতে বেসিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানটির মালিক হাসনাত রেজা করিমের বাবা রেজাউল করিম। গত ৩১ অক্টোবর রেজাউল করিম একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বাবার প্রতিষ্ঠানে হাসনাত রেজা করিম পরিচালক হিসাবে কাজ করতেন।

Leave A Reply

Your email address will not be published.