Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিংসার উন্মত্ত পাশবিক শক্তি দমন করতে গৌতম বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হিংসার উন্মত্ত পাশবিক শক্তি দমন করার জন্য আজকের পৃথিবীতে গৌতম বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন।  তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। আগামীকাল পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভয়, লোভ, লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘেœ প্রতিপালন করে থাকেন।
‘ধর্ম যার যার উৎসব সবার’-আমরা এ নীতিতে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীগণও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে  সমানভাবে অংশগ্রহণ করে আসছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে এদেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শে আরও উজ্জ্বীবিত হবে। সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, বুদ্ধের অহিংস, সাম্য ও মৈত্রীর বাণী এবং তাঁর জীবনাদর্শ ধারণ ও লালন করে আমরা এদেশকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।

Leave A Reply

Your email address will not be published.