Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে বিজিবি-বিএসফের মধ্যে উদযাপিত হলো ‘রাখী উৎসব’

BGB-BSF RAKE BONDON=18.08.16লুৎফর রহমান, হিলি: সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে উদযাপিত হলো “রাখী বন্ধন উৎসব।”
আজ সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টের শুণ্য আঙিনায় এই রাখী বন্ধন উৎসবের আয়োজন করে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
এসময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে হাতে রাখী পরিয়ে দেন ও মিষ্টি মুখ করেন। এছাড়া সীমান্তের দুই অংশের মানুষেরাও এই উৎসবে অংশ নেন। তারাও একে অপরকে পরিয়ে দেন রাখী। আর একারণে কিছুক্ষণের জন্য হলেও মিলন মেলায় পরিণত হয় হিলি চেকপোস্ট আঙিনা। এসময় উপস্থিত ছিলেন- বিজিবির হাবিলদার আলমগীর হোসেন ও বিএসএফের কোম্পানী কমান্ডার জামিল বাদশা।

Leave A Reply

Your email address will not be published.