Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে ৩ বাংলাদেশী আটক

হাকিমপুর প্রতিনিধি : 

অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর আবারও বাংলাদেশে ফেরত আসার সময় হিলি সীমান্তের ফকিরপাড়া থেকে তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত ৯টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নন্দিগাছি গ্রামের গোসাই চন্দ্র পালের ছেলে মহাপ্রভু পাল (২৩), তার স্ত্রী পিংকি রানী পাল (১৯) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আটিয়াবাড়ি গ্রামের মৃত হাসান আলী হাফিজুল ইসলাম (২০)।

বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, রাতে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কর্তব্যরত বিজিবি সদস্য ওই তিন জনকে আটক করেন। এরা ৬ মাস আগে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.