Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে ৬৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

হাকিমপুর প্রতিনিধি : 
হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামের ছোট যমুনা নদীর পাড় থেকে ৬৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৮টায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন জানান, সংঘবদ্ধ একটি চোরাকারবারী দল ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে আসছে। সংবাদ পেয়ে সীমান্তের ঘাসুড়িয়া গ্রামের ছোট যমুনা নদীর পাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতী টের পেয়ে কয়েকটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর হতে ৬৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পরে ফেন্সিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পার্বতীপুরের অবগতি স্বাপেক্ষে ধ্বংস করনের জন্য জয়পুরহাট-৩ বিজিবি ব্যটালিয়নে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.