Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হুজির ৫ হাজার জিহাদি বই জব্দ

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী ৫ হাজার জিহাদি বই জব্দ করেছে পুলিশ। ওই তিনজনকে ২১ জুলাই গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতার হওয়া তিন জঙ্গি রিমান্ডে জানায় ঢাকা মহানগর হুজির সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সাগর বিন ইমদাদ। বাংলাবাজারে তার মাকতাদাউল কোরআন নাম নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এই প্রকাশনার মাধ্যমে জিহাদি বই ও লিফলেট ছাপিয়ে হুজির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা হয়।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ। হুজি কমান্ডার নাজিমুদ্দিনসহ দুইজনের গ্রেফতার হওয়ার খবর পেয়ে খালিদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.