Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোমনায় সাংবাদিক পরিবারে হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

Homna manobbandhanহোমনা প্রতিনিধি, কুমিল্লা:
যে কোনো মুহূর্তে আবারো সন্ত্রাসী হামলার আশংকায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে কুমিল্লার হোমনা উপজেলার ইত্তেফাক সংবাদদাতা ও হোমনার আলো পত্রিকার সম্পাদক, হোমনা ডিগ্রি কলেজের শিক্ষক কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের।
ক্ষতিগ্রস্তের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার শ্রীমদ্দি গ্রামে সাংবাদিকের নিজ বাড়িতে চাঁদার দাবিতে এলাকার একটি সন্ত্রাসী গ্র“প তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর, বাড়িঘরে লুটপাট ও সাংবাদিকের মা ফরিদা বেগম (৫৭), বাবা তোফাজ্জল (৬৫) ও কলেজ পড়–য়া বোন আয়েশা আকলিমাকে (১৬) পিটিয়ে আহত করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এছাড়াও এ ঘটনায় থানায় মামলা হলেও গ্রেফতার হওয়ার পূর্বেই গত রবিবার আসামীরা আদালতে জামিন পায়। এমতাবস্থায় তারা মামলা তুলে নিতে সাংবাদিক পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং মামলা তুলে না নিলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেয়ার কথাও বলে -মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রবিবার হোমনা শিল্পকলা একাডেমির সামনে তিন রাস্তার মোড়ে সাংবাদিক পরিবারে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। উক্ত কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও ছাত্র-শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। সেই সাথে এলাকার সর্বস্তরের জনতাও আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক মানব জমিনের হোমনা প্রতিনিধি আবদুল হক সরকার, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোর্শেদুল ইসলাম সাজু, নয়াদিগন্তের প্রতিনিধি ফেরদৌস আবদুল্লাহ, সমকালের প্রতিনিধি আমজাদ সজল, সকালের খবরের পত্রিকার প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক জনতার সৈয়দ আনোয়ার, সংবাদের আবুল কাশেম ভূঁইয়া, দেশের আলোর ইব্রাহিম খলিল। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক কামরুজ্জামন, অধ্যাপক হুমায়ূন কবির, অধ্যাপক ইকবাল হোসেন, গ্রামীন উন্নয়ন সংস্থা (গাস) এনজিওর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, ডা. অধ্যাপক এমএ মজিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মুসলেহ উদ্দিন, শিক্ষক শাহজাহান ও মামুনুর রশিদ, লেখক দেলোয়ার হোসেন, কলেজ ছাত্র ওমর ফারুক, রফিক প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি ও সাংবাদিক পরিবারের নিরাপত্তা বিধানে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.