Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

১০ মিনিটে ‘সুজির ঝাল নিমকি’

it-4aরকমারি ডেস্ক:
নিমকি কমবেশি প্রায় সকলেরই বেশ পছন্দের। বিকেলের নাস্তায় চায়ের সাথে একটু মুচমুচে নিমকি হলেই বেশ চলে যায়। আর সময়? সেটাও বেশ কম লাগে। কিন্তু সুজি দিয়ে নিমকি তৈরি করেছেন কেউ কখনো? সুজির তৈরি নিমকি বেশ মুচমুচে এবং সুস্বাদু হয়। মাত্র ১০ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই সুজির তৈরি ঝাল নিমকি। চলুন তবে ঝটপট দেখে নেয়া যাক সুজির ঝাল নিমকির রেসিপিটি।

উপকরণ:
– ১ কাপ সুজি
– আধা চা চামচ কালি জিরা
– ১ চা চামচ বেকিং পাউডার
– ১ চা চামচ মরিচগুঁড়ো
– ধনেপাতা কুচি ইচ্ছা
– আধা চামচ গোলমরিচ গুঁড়ো
– লবণ স্বাদ মতো
– পানি পরিমাণ মতো
– বেলার জন্য সামান্য ময়দা
– তেল পরিমাণ মতো

পদ্ধতি:
– প্রথমে একটি পাত্রে সুজি, বেকিং পাউডার, মরিচগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কালি জিরা ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি ঢেলে ময়ান করতে থাকুন। ইচ্ছে হলে ধনেপাতা কুচি দিয়ে নিন।
– মোটামুটি ভালো করে ময়ান হয়ে এলে ৩-৪ টেবিল চামচ তেল দিয়ে আরও ভালো করে মাখাতে থাকুন। এভাবে ভালো করে মাখিয়ে রুটি বেলার মতো ডো তৈরি করে ফেলুন।
– এরপর বড় করে রুটি তৈরির জন্য গোল করে খামির নিয়ে রুটি বেলার মতো করে সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিন।
– এইসময় একটি বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম হতে দিন।
– বেলে নেয়া রুটি নিজের পছন্দমতো আকারে ছুরি দিয়ে কেটে নিন এবং তেল গরম হয়ে এলে একটি একটি নিমকি তুলে তেলে ছেড়ে দিন এবং লালচে করে ভাজুন।
– নিমকি ভেজে একটি কিচেন টিস্যুর উপর রাখুন যাতে বাড়তি তেল শুষে যায়। এভাবে সবটা ডো দিয়ে রুটি বেলে নিমকি ভেজে নিন।
– ব্যস, এরপর সস, সালাদ বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু সুজির ঝাল নিমকির।

Leave A Reply

Your email address will not be published.