Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

১৪ তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে অক্ষত কিশোর! (ভিডিওসহ)

image_206136অনলাইন ডেস্ক: ১৫ বছরের ইলিয়া প্রথমে নিজের হাতের শিরা কেটেছিল। তারপর সে ঝাঁপ দেয় ১৫ তলার ছাদ থেকে। কিন্তু তারপরেও সামন্য চোট-আঘাত ব্যতীত সে সুস্থই আছে। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার ক্রাসনোদর শহরে।
ইলিয়া ঘটনার আগের দিন মদ খেয়ে বাড়ি ফিরেছিল। তাতে তার বাবা-মা, ঠিক বকাবকি না হলেও, তাকে কিঞ্চিৎ ভর্ৎসনা অবশ্যই করেছিলেন। পরের দিন স্কুল থেকে বিষন্ন মুখে ইলিয়া বাড়ি ফেরে। তারপর সোজা চলে যায় ১৪ তলা বাড়িটির ছাদে। প্রথমে হাতের শিরা কাটে। তারপর নিজের মৃত্যু নিশ্চিত করতে ঝাঁপ দেয় নীচে। কিন্তু তারপরেও মৃত্যু হয়নি তার।
মনে করা হচ্ছে, ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পরে মাটিতে পড়ার আগে প্রথমে ইলিয়ার দেহ ধাক্কা খায় ইলেকট্রিক তারে। তারপর সে পড়ে একটি গাড়ির উপর। এতেই সে বেঁচে যায়। সরাসরি পিচের রাস্তায় না পড়ার কারণেই বড়োসড়ো আঘাত থেকে রক্ষা পেয়েছে ইলিয়া। সেই অবিশ্বাস্য ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। দেখে নিন সেই ভিডিও—

https://www.youtube.com/watch?v=1_NQ6-dZ0i4

Leave A Reply

Your email address will not be published.