Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে শহীদ দিবস উপলক্ষে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

হাসিম উদ্দিন, নবাবগঞ্জঃ
দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য সহ শ্রদ্ধাঞ্জলির নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। খাওয়া নাওয়া ছেড়ে ভোর থেকে শুরু করে দিনভর চলছে ফুলের ডালা বানানোর কাজ। রিতিমত হিসসিম খাচ্ছে ফুলের ডালা বানাতে দোকানীরা। রাশি রাশি ফুল, বাঁশের চাটা আর শোলায় তৈরি হচ্ছে ছোট বড় ও মাঝারী আকারের শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা।

নবাবগঞ্জে হিমেল ফুলঘরের কর্মচারী ও মালিকের সাথে কথা বলে জানা গেছে- কয়েকদিন আগে থেকেই উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এনজিও, বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন থেকে ফুলের ডালা বানানোর অর্ডার পাওয়া গেছে। সে মোতাবেক তারা ১৯ ফেব্রæয়ারী সকাল থেকে ফুলের ডালা বানানো কাজ করছে। ডিজাইন ও আকার ভেদে ৬০০ টাকা থেকে ১২শ টাকার মধ্যে ফুলের ডালাগুলি বিক্রি হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.