Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Birampur News  Durniti 09.12

শাহ আলম মন্ডল, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর, বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরুল কায়েস, বিরামপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ একেএম শাহাজাহান আলী খান, কাটলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ, আদর্শ হাইস্কুল ও বিরামপুর কলেজের স্কাউট সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে পৌর শহরের ঢাকা মোড় যাত্রী ছাউনীতে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়। সমাবেশে সাবেক উপাধ্যক্ষ একেএম শাহাজাহান আলী খান বলেন, “বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে আজ দেশ ও মানুষের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে দুর্নীতি উৎপাটন করি, তবেই সোনার বাংলা গড়া সম্ভব।”

Leave A Reply

Your email address will not be published.