বিএসজেএ-সাদার্ন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

চট্টগ্রাম ব্যুরো: সাদার্ন ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম আয়োজিত বিএসজেএ-সাদার্ন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ আজ শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। সকাল ৯টায় চট্টগ্রাম সিটি মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আলহাজ আ.জ.ম নাছির উদ্দীন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস। বিএসজেএ, চট্টগ্রাম এর সভাপতি শাহনেওয়াজ রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কোষাধ্যক্ষ তাপস বড়–য়া রুমু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহনওয়াজ, বিএসজেএ এর সাধারণ সম্পাদক রুবেল খান ও সাবেক সভাপতি গোলাম মাওলা মুরাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক এ.জেড.এম হায়দার, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক আসলাম হোসেন খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, আব্দুল হান্নান আকবর, সৈয়দ আবুল বশর, জাহেদুল ইসলাম, সিনিয়র কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, দিদারুল আলম চৌধুরী, লুৎফুল করিম সোহেল, ক্রীড়া সংগঠক এবিএম খালেদুজ্জামান দাদুল, শামীম আহমেদ, বদরুল হুদা চৌধুরী স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক সাইফুল হুদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।
উদ্ভোধনী দিনে মোট নয়টি খেলা অনুষ্ঠিত হয়। যমুনা টিভি ও চট্টগ্রাম প্রতিদিন নিজ নিজ গ্রæপে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে। আজও সকাল সাড়ে সাতটায় খেলা শুরু হবে, অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ।