Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বাস্তবায়নে অবহিতকরণ সভা

486,9520,32,722,127,1024,505,509,582,51843,700
নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: কাউনিয়ায় উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে স¤পৃক্ত করণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নে সিনিয়র জেলা তথ্য অফিসার মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন সহযোগিতায় রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বাস্তবায়নে অবহিত করণ আলোচনা সভা অনষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্ঠি শিক্ষায় উন্নতি ও বিভিন্ন দপ্তরের উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতা সরকার যদি ধরে রাখে তাহলে আমাদের দেশ মধ্যম আয়ের দেশ পরিনত হবে রাংলাদেশ একদিন পৃথিবীর মধ্যে উচু হয়ে দারাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সমাজসেবা অফিসার শফিকুর রহমান পাইকার, মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, প্রাণী সম্পদ অফিসার মনোজিৎ রায়, সৎস্য অফিসার সঞ্জয় ব্যার্নাজী, প্রকল্প বাস্তবায়ন অফিরার আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, শিক্ষা অফিসার গোলাম আসাদুজ্জামান, প্রকৌশলী সিরাজুল ইসলাম, কৃষি অফিসার মো. শামিমুর রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মো. সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান(মিটুল), বালাপাড়া আওমীলীগ সাধারণ সম্পাদক মো. দেলদার আলী প্রমুখ।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আর্থ-সামাজিক, রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তৈরি হয়েছিল বর্তমান সরকারের রুপকল্প ২০২১।

Leave A Reply

Your email address will not be published.