Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে ৪টি পৌরসভায় আওয়ামী লীগ ৩, স্বতন্ত্র ১

Jhenaidaha_373761380ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে ৪টি পৌরসভা নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের আশরাফুল আজম খান, হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু, মহেশপুরে আওয়ামী লীগের আব্দুর রাশিদ খান ও কোটচাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী জাহিদুর ইসলাম বেসরকারীভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট রির্টানিং অফিস সুত্রে জানা গেছে, শৈলকুপায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আশরাফুল আজম খান ১৪হাজার ৯শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির (ধানের শীষ) খলিলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৬শ ২২ ভোট।

হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের প্রার্থী শাহিনুর রহমান রিন্টু ৮ হাজার ২শ’৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির (ধানেরশীষ) জিন্নাতুল হক পেয়েছেন ৩ হাজার ৭শ ১২ ভোট।

কোটচাঁদপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির (ধানেরশীষ) সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ভোট।

মহেশপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ৯ হাজার ৮শ’ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শহিদুল ইসলাম (স্বতন্ত্র, জামায়াত) পেয়েছেন ২ হাজার ৭’৮৯ ভোট।

Leave A Reply

Your email address will not be published.