Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে রাজপথে ডিপ্লোমা কৃষিবিদ’রা

Lakshmipur Manobbandhan Pic 14.02.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঘোঘণা মোতাবেক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদরা। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ  মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তব্য রাখেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিউটশন’র লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এটিএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, সাংগঠিন সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের দাবী ১০ম গ্রেডে বেতন স্কেল দ্রæত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবী জানান। মানববন্ধন শেষে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.