Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিলিপাইনে আবু সায়াফের সঙ্গে সংঘর্ষ ১৮ সেনা নিহত

1460259485আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে জঙ্গি সংগঠন আবু সায়াফের সঙ্গে লড়াইয়ে তাদের ১৮ সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণে অবস্থিত বাসিলান দ্বীপে হওয়া সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে আরো ৫০ সেনা।
নিহত ১৮ সেনার অন্তত চার জনের মস্তক ছিন্ন করে হত্যা করেছে আবু সায়াফ। কমপক্ষে ১০০ জন জঙ্গি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছিল বলে স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র এএফপিকে জানিয়েছেন। জঙ্গিদের অনেকের কাছে গ্রেনেড লঞ্চার ছিল বলে জানা গেছে।
জানা গেছে, সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে একজন মরক্কো বংশোদ্ভূত। ফিলিপাইনের সেনাবাহিনী আবু সায়াফের কমান্ডার ইনসিলন হাপিলনকে আটক করতে এই অভিযান পরিচালনা করছিল বলে ধারণা করা হচ্ছে। এই জঙ্গি সংগঠনটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের কথা জানিয়েছে। মার্কিন সরকার হাপিলনের অবস্থানের বিষয়ে তথ্যপ্রদানকারীকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.