Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

1
নবাগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান।

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ গোলাপগঞ্জ ইউনিয়নের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার বিকেলে হেযবুত তওহীদের উদ্দ্যেগে জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী র‌্যালি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। নবাবগঞ্জের হরিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা:সম্পাদক জারজিস আলম শাহিন, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি সোনাউল্ল্যাহ, মাওলানা মোঃ বানাত আলী, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হেওবুত তওহীদের দিনাজপুর দক্ষিনের আমির হাসিম উদ্দিন।

2স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীসহ সর্বস্থরের জনগণ সতস্ফূর্তভাবে অংশগ্রহন করে হেযবুত তওহীদের উক্ত জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশকে সাফল্য মন্ডিত করেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.