Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘বড়দিন’ এখন বস্তুবাদের জিম্মি: পোপ ফ্রান্সিস

খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের তাৎপর্য ‘বস্তুবাদের’ জিম্মিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত শনিবারের প্রার্থনায় তিনি বিশ্বজুড়ে শিশুদের নিরবিচ্ছিন্ন দুর্ভোগেরও সমালোচনা করেন।

পোপ বিশেষ করে সিরিয়ার আলেপ্পোয় বিপদের সম্মুখীন হওয়া শিশুদের কথা উল্লেখ করেন। শনিবারে সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রার্থনায় অংশ নেয়া ব্যক্তিদের মেটাল ডিটেক্টর এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়েছে। নিজস্ব সংবাদদাতার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বার্লিন হামলার পরে ইউরোপে একটা নিরাপত্তাহীনতার হুমকি ছেয়ে আছে ভ্যাটিকানেও।

প্রার্থনার সময় পোপ বলেন, বড়দিন বর্তমানে পুঁজিবাদের হাতে জিম্মি। বড়দিন উদযাপনে আরো বিনয় ও নম্রতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন এমন সময়ে বাস করি যেখানে বাণিজ্যের আলো স্রষ্টার আলোকে ছায়ায় ঠেলে দিচ্ছে। আমরা পিছিয়ে পড়া জনগণের চেয়ে উপহার নিয়েই বেশি চিন্তিত।

গত বছর থেকে শুরু হওয়া অভিবাসী সংকটের দিকে ইঙ্গিত করে তিনি খ্রিস্টানদের প্রতি আহ্বান জানান যাতে তাদের প্রতি সহানুভূতির সঙ্গে আচরণ করা হয়। তিনি বলেন, যিশুখ্রিস্ট নিজেই একজন অভিবাসী ছিলেন। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.